করোনা পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে। করোনা এমন পরিস্থিতিতে সরকার ভ্যাকসিন গ্রহণের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে ইতিপূর্বে।
তার ধারাবাহিকতা ইতিমধ্যে ১৮ বছর ওপরে বয়ষ্ক মানব শরীলের করোনা প্রতিরোধ টিকা প্রদান করা হয়েছে । বর্তমান সময়ে ১৩ থেকে ১৮ বছর বয়স পযর্ন্ত মাধ্যমিক বিদ্যালয় গুলো তে বসেছে টিকা প্রদানের টিম।
আজ ১৯ জানুয়ারি রোজ বুধবার সকাল ৯টায় সারাদেশে ন্যায় রাজশাহী বাগমারা উপজেলা মাধ্যমিক বিদ্যালয় গুলো তে ভ্রামামাণ টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হয়।
কয়েকটি স্কুল মিলে একটি স্কুলে কয়েকটি টিকা বুথ একটি বুথে তিন স্বাস্থ্যকর্মী মাধ্যমে স্টুডেন্টদের শরীলে টিকা প্রদান করা হয়।
বাগমারা তাহেরপুর পৌরসভা দুই টি কেন্দ্রে তাহেরপুর হাইস্কুলে তিনটি বুথ ও জামগ্রাম তিনটি বুথের মাধ্যমে ( ৩৬০০) টিকা প্রদান করা হয়েছে বলে স্বাস্থ্যকমী সুএে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, বাগমারা উপজেলায় প্রতিটি স্কুলের স্টুডেন্টদের জন্য টিকা যথেষ্ট টিকা রয়েছে। টিকা কার্যকম চলমান রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.