খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৪৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে ছয়জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় তিনজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।
এর আগে সোমবার বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের। এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও শনাক্ত দুটোই বেড়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ৪ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.