যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ২৬ জুলাই ২০২১ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ৪৩১ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের কোভিড-১৯ পজিটিভ ও ৩৬৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তথ্য জানতে হলে উক্ত জেলার সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত সকল বিধি-নিষেধ মেনে চলার আহবান করছে ড. শিরিন নিগার, পরীক্ষণ দলের সদস্য ও সহযোগী অধ্যাপক, এনএফটি বিভাগ, যবিপ্রবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.