শনিবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবন্ধনকারীদের করোনা টিকা দেওয়া হবে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে।
আগামী শনিবার (৩১ জুলাই) থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রের টিকার নিবন্ধনকারীকে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে স্থাপিত বুথসমূহ থেকে টিকা গ্রহণ করতে হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত ১৬টি বুথে করোনা টিকা প্রদান করা হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা:এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, নগরীর সুবিধার্থে ও একসাথে বেশি সংখ্যক মানুষকে টিকা প্রদানের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রটি পরিবর্তন করে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে রাজশাহী মেডিকেল হাসপাতালে ৮টি বুথে টিকা প্রদান করা হচ্ছে। শনিবার থেকে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ১৬টি বুথে করোনার টিকা প্রদান করা হবে।
রাজশাহী হসপিটালের কেন্দ্রে টিকার নিবন্ধনকারীকে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজেষ স্থাপিত বুথ সমূহ থেকে টিকা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.