রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন। ৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর ১ জন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।
মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৫ জন এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুরের ১ জন রয়েছেন। এর আগে গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন। হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৬১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.