রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮ টা থেকে আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টার মধ্যে তারা মারা যান।
তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও করোনা উপসর্গ নিয়ে ১ জন মারা যান। রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান,
মৃত ব্যক্তিদের বাড়ি রাজশাহী জেলায়। গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছে। রামেকে বর্তমানে ৫১ জন করোনা রোগী ভর্তি আছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.