
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় আগামী ১১ অক্টোবর থেকে সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, করোনা টিকা প্রয়োগে গতি বাড়াতে ২৮ সেপ্টেম্বরে থেকে ৩ অক্টোবর পর্যন্ত একটি টিকা ক্যাম্পেইন চলবে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আগামী ১১ অক্টোবর থেকে পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু করব। এতে কমিউনিটি পর্যায়ে আমাদের শিশুদের কাছে টিকা পৌঁছে যাবে। এর মাধ্যমে টিকা না পাওয়া বাকি শিশুরা আমাদের কাভারেজে চলে আসবে
কলমকথা/এমএনহাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.