প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২১, ২:৫৯ এ.এম
১৯ জুন থেকে ফের গণটিকাদান কর্মসূচি শুরু

দেশে আবারো প্রাণঘাতী করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। সরকারের হাতে থাকা ফাইজার-বায়োএনটেক এবং সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা দিয়ে আগামী ১৯ জুন থেকে আবারো দেশে গণটিকাদান কর্মসূচি শুরু করা হবে।
সোমবার (১৪ জুন) রাজধানীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-বিসিপিএস মিলনায়তনে এক দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজার এবং সিনোফার্মের টিকা মিলিয়ে বর্তমানে ১২ লাখ ডোজের বেশি টিকা হাতে রয়েছে। এসব টিকা আমরা আগামী ১৯ জুন থেকে দেয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। যারা নিবন্ধিত আছেন, সে অনুযায়ী টিকা দেয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রোববার পর্যন্ত দেশে ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন সুরক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করেছেন। টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৫০ হাজার ১৬৭ জন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.