দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জন মারা গেছেন। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১১১ জনে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ। নতুন শনাক্তের ৮১ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৬৬ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭০৫ টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৯৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৩০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.