
সারাদিন কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজ করে কিংবা মোবাইলে ব্যবহার করে আমাদের অনেকেরই সকাল থেকে সন্ধ্যা হয়। আর এর পুরো প্রভাব পড়ে আমাদের চোখের উপর। মানব দেহের সবচেয়ে মূল্যবান ও স্পর্শকাতর অঙ্গ আমাদের দুই চোখ। পৃথিবীর যাবতীয় সৌন্দর্য উপভোগ করার প্রধান মাধ্যম এই অঙ্গটি।
কম্পিউটার হোক কিংবা মোবাইল অথবা টিভি, অত্যধিক ইলেকট্রনিক্স ডিভাইসের দিকে তাকিয়ে থাকার ফলে প্রায়ই আমাদের চোখে নানারকম সমস্যা হতে থাকে। এছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি যেমন কমতে থাকে, তেমনি যত্নশীল না হওয়ার কারণেও দৃষ্টিশক্তি কমতে পারে। বর্তমানে অনেক মানুষই চশমা ব্যবহার করেন। চশমা ছাড়াও সচেতন থেকে চোখ ভালো রাখা যায়।
শরীরের গ্লুকোজ-লেভেল ঠিক রাখুন। রক্তচাপও নিয়ন্ত্রণে রাখুন।
সামগ্রিকভাবে একটি হেলথি লাইফস্টাইল মেনে চলতে হবে। খেতে হবে হেলথি ডায়েট, নিয়মিত শরীরচর্চা করতে হবে।
নিয়মিত সানগ্লাস পরে চোখকে অতি বেগুনী রশ্মির ক্ষতি থেকে রক্ষা করুন।
ল্যাপটপ, কম্পিউটার, টিভি, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকুন।
নিয়মিত আই চেক-আপ করান। চক্ষুপরীক্ষা চোখের অনেক বিপদ নিবারণ করে।
সচেতনতাই হলো চোখ রক্ষার আসল হাতিয়ার। ফলে চোখ-সংক্রান্ত যেকোনো বিষয়ে সন্দেহ হলেই সাবধান হোন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.