
পৃথিবীতে বছর দুয়েকের মধ্যেই আছড়ে পড়বে ভয়াবহ সৌর ঝড়। ফলে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে সারা পৃথিবীর ইন্টারনেট সংযোগ! যাকে বলা হচ্ছে ‘ইন্টারনেট অ্যাপক্যালিপস’।
২০২৫ সালেই এই বিপদের মুখে পড়তে পারে পৃথিবী। নেটদুনিয়া ছেয়ে গেছে এমন গুঞ্জনে। তবে নাসা এখনও এ নিয়ে মন্তব্য না করলেও এই উদ্বেগ যে পুরোটাই কাল্পনিক না তা মনে করা হচ্ছে। সৌর ঝড় হচ্ছে সূর্য লাগাতার পৃথিবীর দিকে তড়িৎচুম্বকীয় কণা ছুঁড়ে মারতে থাকে। ফলে তৈরি হয় সৌর বাতাস। সেই বাতাসকে পৃথিবী তার মেরুদেশে পাঠিয়ে দেয়। ওই সৌর বাতাসের থেকে কোনো বড় ক্ষতির মুখে পড়তে হয় না আমাদের গ্রহকে। কিন্তু একশো বছরে একবার সৌর বাতাস থেকে সৃষ্টি হয় সাংঘাতিক সৌরঝড়ের।
এর আগে ১৮৫৯ ও ১৯৮৯ সালে প্রবল সৌর ঝড়ের মুখে পড়েছিল পৃথিবী। প্রথমটির ক্ষেত্রে বহু টেলিগ্রাফ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরের ঘটনায় পাওয়ার গ্রিডের সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ইন্টারনেটের রাজত্ব শুরু হওয়ার পর এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। তাই ‘ইন্টারনেট অ্যাপোক্যালিপস’ নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.