মিডিয়ায় ভাইরাল হওয়া ভারতের 'কাঁচা বাদাম' বিক্রেতা ভুবন বাদ্যকর এবার নির্বাচনী প্রচারেও যোগ দিয়েছেন। নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী।
বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী বলেন, ‘উনি ৫ টাকা করে বাদাম বিক্রি করেন। গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন। এখন কলকাতাতেও যাতে উনি পরিচিত হন, ওনার দু'টো পয়সা আয় হয়, সেটাই চেষ্টা করছি।’
এদিকে, ভুবন বলেন, ‘কলকাতায় এসে তার ভালোই লাগছে। সবার অনুরোধে প্রচারে একবার ভাইরাল বাদাম গান গেয়েও দিলেন তিনি।’ একইসাথে তিনি আরও জানান, ‘মুখ্যমন্ত্রীকে নিয়েও নতুন গান বেঁধেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুড়ি খেতে ভালোবাসেন।’ আর তা নিয়েই ভুবন লিখেছেন, 'দেশজুড়ে নাম দিদির। দেশজুড়ে নাম। দিদি খাবেন মুড়ি, আমার বাদাম।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.