প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৩, ৪:১৮ পি.এম
বাংলা চ্যানেল পাড়ি দিলেন ইবি শিক্ষার্থী মুসা

এ বিষয়ে মুসা হাসেমী বলেন, ‘আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা ‘বাংলা চ্যানেল’ জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে বলে আমি মনে করি। এটা আমাদের ইবির অর্জন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর অর্জন। আগামীতে বিশ্ববিদ্যালয় থেকে বাংলা চ্যানেল সুইমিং এ অংশগ্রহণকারীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’
জানা গেছে, ‘১৮তম বাংলা চ্যানেল সুইমিং’ প্রতিযোগিতায় মুসার স্পন্সর হিসেবে রয়েছে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশন, হক ল’ একাডেমি, ইবির লালন শাহ হল এবং তা’দিলুল উম্মাহ একাডেমি। ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’র আয়োজনে এবারের আসরে দেশ-বিদেশের ৪৩ জন সাঁতারু অংশ নেয়।
উল্লেখ্য, এর আগে মুসা হাসেমী রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা নদীতে সুইমিং করেছেন। এছাড়া ক্যাম্পাসে সুইমিং বা সাঁতার কাটার জন্য পর্যাপ্ত সুবিধা না থাকায় ক্যাম্পাস থেকে ৩.৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পিয়ারপুর কুমার নদে নিয়মিত অনুশীলন করছেন।
এছাড়াও তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের উদ্দ্যেশ্যে ক্যাম্পাস-কুষ্টিয়া ২২ কিলোমিটার রান, খুলনা হাফ ম্যারাথন, রাজশাহী হাফ ম্যারাথন, সিরাজগঞ্জ হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ইউনিট কাউন্সিল সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.