কয়েকদিন পর পরই নতুন নতুন চমক নিয়ে হাজির হন আলোচিত আশরাফুল আলম (হিরো আলম)। এবার ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।
নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। টাইটানিক সিনেমা গানগুলো বেশ জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের গান উপহার দিলাম। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে। ’
চলতি মাসেই বর্তমান সময়ের ভাইরাল ‘পুষ্পা’ গান নিয়ে হাজির হয়েছিলেন হিরো আলম। সেখানে তাকে সাইকেল কাঁধে নিয়ে অভিনয় করতে দেখা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.