সাফল্যের পেছনে যৌনসম্পর্ক অন্যতম কারণ বলে দাবি করেছেন রাশিয়ার সাঁতারু আলা শিশকিনা। তিনি বলেছেন, ‘ইভেন্টের আগে যৌনসম্পর্ক তার শারীরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।’
টোকিও অলিম্পিক্সে সিঙ্ক্রোনাইজড সাঁতারে সোনা জিতেছেন আলা শিশকিনা। এর আগে ২০১২ লন্ডন এবং ২০১৬ রিয়ো অলিম্পিক্সেও সোনা জেতেন তিনি। এরপর রাশিয়ার এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, কীভাবে যৌনতা তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
সাঁতারু আলা শিশকিনা বলেছেন, ডাক্তারদের গবেষণা এবং আমাদের দলের ডাক্তার ডেনিসের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। বিজ্ঞানীদের গবেষণা প্রমাণ করেছে যে, শরীরে বিধ্বংসী শক্তি চাইলে তা কেবল যৌনসম্পর্কের মাধ্যমেই পাওয়া সম্ভব। শরীরের কথা সবসময় শুনতে হয়। যদি মনে হয় যৌনতার মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব, তাহলে এগিয়ে যাওয়া উচিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.