
দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, রোববার (২৪ অক্টোবর) ইতালির পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রোমের বাইরে গাইডোনিয়া এলাকায় বসবাসকারী ৩০ বছরের ওই ব্যক্তি একজন আলবেনীয় নাগরিক। স্ত্রীর সঙ্গে আর একই ছাদের নিচে থাকতে পারছিলেন না তিনি।
মাদক সংক্রান্ত অপরাধের দায়ে কয়েক মাস ধরে ওই ব্যক্তি গৃহবন্দি অবস্থায় ছিলেন। তার সাজার আরও কয়েক বছর বাকি আছে। কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় হতাশ হয়ে তিনি কারাগারেই থাকার আগ্রহ প্রকাশ করেন। স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় পুলিশের কাছে হাজির হয়ে গৃহবন্দিত্বের বদলে কারাগারেই তাকে সাজা দেওয়ার আহ্বান জানান।
ওই ব্যক্তি স্ত্রী ও পরিবার নিয়ে বাসায় থাকতেন। কিন্তু তার ভালো সময় যাচ্ছিল না। পুলিশকে তিনি বলেছেন, ‘শোন, ঘরে আমার জীবন নরক হয়ে গেছে। আর পারছি না। আমি জেলে যেতে চাই।’
গৃহবন্দিত্বের আদেশ লঙ্ঘনের জন্য পরে লোকটিকে গ্রেফতার করা হয়। বিচারিক কর্তৃপক্ষ তাকে কারাগারে স্থানান্তরের আদেশ দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.