
ভোলার চরফ্যাশনে একটি দেশি হাঁস অস্বাভাবিক ‘কালো ডিম’ পাড়ার ঘটনায় কৌতূহল শুরু হয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলায় জিন্নাগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মতিনের বাড়িতে পাওয়া যায় এই কালো ডিম। তাসলিমা আব্দুল মতিনের স্ত্রী। হাঁসের কালো ডিম নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ডিম দেখতে বাড়িতে ভিড় করছে এলাকাবাসী।
তাসলিমা বেগমের পালিত একটি হাঁস গত বৃহস্পতিবার এই অস্বাভাবিক কালো ডিম পাড়ে।
হাঁসের মালিক তাসলিমা বেগম জানান, তার পালিত ১১টি দেশি হাঁসের মধ্যে ৮ মাস বয়সের একটি হাঁস এই প্রথমে ডিম পাড়ে। ডিমের রং একেবারে কালো দেখে প্রথমে ভয় পেয়ে যান। পরে ডিমটি বাড়ির অন্যান্যদের দেখালে মুহূর্তের মধ্যে কালো ডিমের সংবাদটি এলাকায় ছড়িয়ে পাড়ে। দেশি হাঁসের কালো ডিম দেখতে সে বাড়িতে মানুষের ভিড় জমায়।
এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল বলেন, আমার জানা মতে হাঁস এ ধরনের কালো ডিম পেড়েছে এই প্রথম শুনেছি। জিংডিং জাতের এক প্রকার হাঁস হালকা নীল রঙের ডিম দেয়। কিন্ত কোনো হাঁস কালো ডিম পেড়েছে কখনো শুনেনি।
তিনি আরো বলেন, ভারতীয় ব্রিডের কাদারনাথ বা কালো মাসি জাতের মুরগি কালো ডিম পাড়ে। যার মাংসও কালো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.