
নগদ ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে আজই টুইটার কিনে নিতে নিচ্ছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও ইলন মাস্ক নগদে এই অর্থ পরিশোধ করবেন।
জানা গেছে, ইলন মাস্কের সঙ্গে টুইটার বোর্ডের ফলপ্রসু আলোচনা হয়েছে। মঙ্গলবারই (২৬ এপ্রিল) আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট। টুইটার সংশ্লিষ্টদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইলন মাস্ক তার এই প্রস্তাবকে 'সেরা ও চূড়ান্ত' বলে মন্তব্য করেছেন। টুইটারের পরিচালনা পর্ষদের অনুমোদন পেলেই লেনদেন চূড়ান্ত হয়ে যাবে।
আজ রাতেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম হতে পারে ৫৪ দশমিক ২০ ডলার। রয়টার্স জানায়, ইলন মাস্ক তার নিজের অর্থ দিয়েই টুইটার মালিকানা কিনবেন।
এখানে টেসলার কোনো অংশগ্রহণ থাকবে না। তবে টুইটার বা ইলন মাস্কের তরফ থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে টুইটারের শেয়ারের দর সাড়ে ৪ শতাংশ বেড়ে ৫১ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.