ভারতের অন্ধ্র প্রদেশে অবিরাম বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আকস্মিক এ বন্যায় নিখোঁজ আছেন প্রায় ৫০ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়েছে, বন্যার কারণে মন্দিরের শহর তিরুপতিতে অনেক তীর্থযাত্রী আটকে পড়েছেন। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দরা।
কয়েকদিনের ভারি বৃষ্টি ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অন্ধ্র প্রদেশের রয়ালসিমা অঞ্চল। পাশাপাশি ছিত্তুর, কাড়াপা, কুরনুল ও অন্তপুরম জেলার মানুষও পানিবন্দি হয়ে পড়েছেন। গত মঙ্গলবার থেকেই রাজ্যটিতে বৃষ্টিপাত হচ্ছে।
শুক্রবার রাতে ভারী বৃষ্টিতে অন্নড়পুর জেলার কাদিরি শহরে একটি তিনতলা ভবন ধসে তিন শিশুসহ এক বৃদ্ধ প্রাণ হারান। ধ্বংসস্তূপের নিচে চারজন আটকা পড়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বন্যার কারণে অনেক রাস্তা-ঘাট ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাডাপা বিমানবন্দর ২৫ নভেম্বর থেকে বন্ধ আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.