নিজের তিন মেয়ে ৫ বছর বয়সী জয়া, ৪ বছরের ফাইজা এবং তিন বছরের জান্নাতকে জবাই করে হত্যা করেন মা। তিন মেয়েকে হত্যার পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সে নারী।
পুলিশ নিহত তিন সন্তানকে শনাক্ত করেছে। তিন মেয়েকে জবাই করে হত্যার পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। শনিবার (১ জানুয়ারি) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জেলুম জেলার পিন্দ দাদান খান এলাকার হারানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
৫ বছর বয়সী জয়া, ৪ বছরের ফাইজা এবং তিন বছরের জান্নাতকে ঘরেই তার মা ইয়াসমিন জবাই করে হত্যা করেন। পরে ইয়াসমিন গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার শরীর মারাত্মকভাবে পুড়েছে।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। পুলিশ জানায়, ওই নারীর স্বামীর ফয়েজ আহমদ একজন রিকশা চালক। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে সন্তানদের হত্যা করেছেন ওই নারী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.