‘আন্তর্জাতিক চক্র’ তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক চক্রগুলোর’ চাপ সত্ত্বেও তুরস্ক প্রতিরক্ষা শিল্পকে স্বাধীন হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে।
আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পকে অনেক উঁচুতে নিয়ে গেছি। কিন্তু ‘আন্তর্জাতিক চক্রগুলো’ চেয়েছিল আমরা যেন তাদের ওপর নির্ভরশীল থাকি। কনফেডারেশন অব পাবলিক সার্ভেন্ট ট্রেড ইউনিয়নের এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি নানা ধরনের ড্রোন রয়েছে তুরস্কের হাতে। এ ছাড়া তুরস্ক অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধন করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.