প্রাণঘাতী করোনা মহামারির কারণে প্রায় দুই বছর পর বন্ধ থাকার পর রোববার থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। প্রথম পর্যায়ে ৪০ দেশে ৬০টি এয়ারলাইন্সকে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
ভারতের বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক টুইটে বলেছেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এবং করোনা শনাক্তের হার কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ২৭ মার্চ থেকে আমরা আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
ভারতজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে দেশটির সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।
২০২০ সালের মে মাস থেকে ফের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালুর অনুমতি দেওয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল।
এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে ওই বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
৬৬২ দিনের মধ্যে শনিবার ভারতে দৈনিক কোভিড আক্রান্তে সংখ্যা ছিল সর্বনিম্ন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে, মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩০৮ জনের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.