
আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এখনও অনেক মানুষ আহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
সূত্র: রয়টার্স
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.