আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিন দেশে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে বৃহস্পতিবার নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মাদাগাস্কারে ৪১ জন, মোজাম্বিকে ১৮ জন ও মালাবিতে ১১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) মাদাগাস্কারে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যানার কারণে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস হয় এবং যা পরে মোজাম্বিক ও মালাবিতে আঘাত হানে। কর্মীরা ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার ও হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে লড়ছে।
তিন দেশের উদ্ধারকর্মী ও কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের করছে। ঝড়ের কিছু অংশ জিম্বাবুয়ের ওপর দিয়ে বয়ে গেলেও সেখানে কারও মৃত্যু হয়নি। সবচেয়ে কঠিনভাবে আঘাত হানা তিনটি দেশে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে কিছু বাড়ি ধসে পড়ায় অনেকে আটকে পড়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.