আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চেলে সোনার খনিতে বিস্ফোরণের ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, একটি সোনার খনিতে সোমবার (২১ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণ ঘটে।
এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির একটি হাসপাতালের সূত্র বলেছে, 'আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।' একটি হাসপাতালের সূত্র বলেছে, 'আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।' এই বিস্ফোরণে আহতদের মধ্যে নারী ও শিশুদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সূত্রটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.