
আবুধাবিতে ‘দ্য বিগ টিকেট র্যাফেল ড্রয়ে' ৩৫ মিলিয়ন দিরহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রায়ফুল। মঙ্গলবার (৩ জানুয়ারি) আরব আমিরাতের সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে এ খবর নিশ্চিত করা হয়েছে।
মোহাম্মদ রায়ফুল আমিরাতের আল আইনের বাসিন্দা। ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কার তিনি জিতেছেন। ১০ ডিসেম্বর তিনি এই টিকিট কিনেছিলেন।
লটারির ড্র অনুষ্ঠানের আয়োজকরা মোহাম্মদ রায়ফুলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, নতুন এই কোটিপতির সঙ্গে যোগাযোগ করার আগ পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবেন।
তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য বিগ টিকেট লটারি চালু করা হয়। প্রতিমাসে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.