
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পরিকল্পনা করছেন। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শনিবার নেতানিয়াহুর শপথ গ্রহণের পর তাকে ফোন করে অভিনন্দন জানান। ইসরাইলি সূত্র জানায়, এ সময় দুই দেশ নেতানিয়াহুর আমিরাত সফর 'দ্রুত' হওয়ার ব্যাপারে একমত হয়।
নেতানিয়াহু আগের দফায় ক্ষমতায় থাকার সময় যুক্তরাষ্ট্র-সমর্থিত আব্রাহাম অ্যাকর্ডে সই করেছিলেন। এর ফলে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হয়।
বাহরাইন ও সুদানের সাথে স্বাভাবিককরণ প্রক্রিয়া মন্থর হলেও আমিরাতের সাথে ইসরাইলের সম্পর্ক দ্রুত বিকশিত হচ্ছে। ইসরাইলি পর্যটকেরা ব্যাপকভাবে দুবাই যাচ্ছে, দুই দেশ গত বছর ঐতিহাসিক মুক্ত বাণিজ্যচুক্তিও করেছে। আমিরাত সফর হবে নেতানিয়াহুর জন্য একটি প্রতীকী বিজয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.