তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের ভক্ত সংখ্যা অগুন্তি। শুধু যে দক্ষিণের মানুষজন তার ভক্ত তা কিন্তু নয়, পুরো ভারতজুড়ে আল্লু অর্জুনের নামে গোটা সিনেমা হল কাঁপতে পারে। নতুন কোনো সিনেমা রিলিজ হলেই হলের সামনে লাগামছাড়া ভিড় আর দর্শকদের উন্মাদনা। এর আগে বহুবার বলিউডের প্রশংসা করতে শোনা গিয়েছে তাকে – কিন্তু খোদ কবে হিন্দি ছবির ময়দানে নামছেন তিনি? এবার খোলসা করেছেন নিজেই।
সূত্র অনুযায়ী, অভিনেতা বলেন– একবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে সুযোগ পেয়েছেন তবে তাকে আকর্ষণ করতে পারে এমন স্ক্রিপ্ট মেলেনি। তবে খুব শিগগিরই– বলিউডে পা রাখবেন আশা করছেন অভিনেতা।
তার বক্তব্য অনেক সাহসের প্রয়োজন– নতুন একটি জগতে কাজ করতে গেলে ঝুঁকিও থাকবে, তবে দর্শকদের ভালোবাসা থাকলে নিশ্চই ভাববেন তিনি। দুই দশকের ওপর কাটিয়ে ফেলেছেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে।
তারপরেও হিন্দি সিনেমাতে নিজেকে একইভাবে তুলে ধরতে চান বলেই জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘নায়কের চরিত্রে শুধু আমিই থাকব এবং দ্বিতীয় কোনো বড় তারকাকে একই সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে বলা উচিত নয়। এটি সিনেমার নির্মাতারাও ভালো করে জানেন।’ তার মতামত এটি চলচ্চিত্রের ক্ষতি করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.