রাশিয়ার হামলার দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিবিসি জানায়, শুক্রবার সকাল থেকেই কিয়েভে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এদিকে, রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা ভণ্ডুল করে দিয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তারা শক্রুপক্ষের একটি বিমানও ভূপাতিত করেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডার্নাৎস্কি জেলায় একটি নয় তলা ভবনের ওপর রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে সংঘাত চলছে।
সূত্র: বিবিসি
কলমকথা/ বিথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.