ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ৫১৬ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন ৯০৮। বুধবার (৯ মার্চ) জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, তারা বিশ্বাস করে প্রকৃত পরিসংখ্যান যথেষ্ট বেশি।। এতে বলা হয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাসহ বিস্ফোরক অস্ত্রের কারণে।
ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া। এদিকে বুধবার ইউক্রেনের মারিউপোলের একটি ‘মা ও শিশু হাসপাতালে’ রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.