কলম কথা ডেস্কঃ
জনসন এন্ড জনসনের এক ডোজের করোনা ভ্যাকসিনের অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ১৮ বছরের বেশি বয়স্কদের এই ভ্যাকসিন দেওয়া যাবে।
ইইউ'র হিউম্যান মেডিসিন কমিটি জানিয়েছে, এই ভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ এবং করোনা প্রতিরোধে কার্যকরী। আর সবচেয়ে বড় সুবিধা হলো এক ডোজের মাধ্যমেই দেওয়া যাবে। এই ভ্যাকসিনের কার্যকারিতা যাচাই করতে ৪৪ হাজারেরও অধিক মানুষের ওপর পরীক্ষা চালানো হয়েছে। যেখানে কার্যকারিতার হার ৬৭ শতাংশ। প্রয়োগের দুই সপ্তাহের মধ্যেই মানবদেহে কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এই ভ্যাকসিন।
এই ভ্যাকসিনটি ইইউতে অনুমোদন পাওয়া চতুর্থ ভ্যাকসিন। এর আগে আরো তিনটি কভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ইইউ। এগুলো হচ্ছে, ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।
সূত্রঃ কালের কন্ঠ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.