
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইস্ট নুসা তেনগারা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।
জানা গেছে, কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিলো যাত্রীবাহী নৌযানটি। হঠাৎ তাতে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে অনেকেই সাগরে ঝাঁপিয়ে পড়েন। সাহায্য চেয়ে খবর পাঠানো হলে দ্রুত অভিযান শুরু করে স্থানীয় জরুরি বিভাগ।
সংশ্লিষ্টদের ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এবং পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। জাহাজে অগ্নিকাণ্ডের কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, দ্বীপরাষ্ট্রটিতে চলাচলের অন্যতম মাধ্যম নৌযান। প্রায়ই এখানে ছোট-বড় জাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটে। ২০১৮ সালে সুমাত্রার এক জাহাজ দুর্ঘটনায় প্রাণহানি হয়েছিল ১৬৭ জনের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.