ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ওমিক্রনের হানায় আবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি ফ্রান্স। তবে, এর প্রেক্ষিতে কঠোর বিধিনিষেধ আরোপ না করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
গত শুক্রবার (৩১ ডিসেম্বর) বর্ষবরণের আগে দেয়া এক বক্তব্যে ম্যাকরন বলেন, বাড়তি সংক্রমণের জেরে আগামী কয়েক সপ্তাহ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে ফ্রান্স। এমন পরিস্থিতিতে জনগণকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
একই সাথে, টিকা না নেয়া জনগোষ্ঠীকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানান তিনি। ম্যাকরন আরও বলেন, আমাদের আসল হাতিয়ার ভ্যাকসিন। সংক্রমণ কমানোর এটাই একমাত্র উপায়।
তাই টিকা না নেয়া ৫০ লাখ মানষকে অনুরোধ করব, দেশ ও দেশের মানুষের স্বার্থে এতটুকু করুন। এতে হয়তো ২০২২ সালেই মহামারিমুক্ত হবে পৃথিবী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.