ইরাক থেকে শিগগিরই মার্কিন সেনা প্রত্যাহার শুরু বোলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি। তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় গতকাল শনিবার (১২ ডিসেম্বর) এ ঘোষণা দেন।
এতে মুস্তফা কাজেমি বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে। ইরাকের প্রধানমন্ত্রী আরও জানান, এখন থেকে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করার জন্য কিছু বিদেশি সেনা ইরাকে মোতায়েন থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার ইরাকের এক সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল, তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে। মার্কিন সরকার গত জুলাই মাসে বলেছিল, তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর নাগাদ ইরাকে ‘যুদ্ধ অভিযান’ শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.