
নিজেদের কার্যালয়ে এমন হামলার খবর শনিবার (১৫ মে) অনলাইন প্রতিবেদনে নিশ্চিত করেছে আলজাজিরা। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ইসরায়েলের বিমান হামলার পর ভবনটি মাটির সঙ্গে মিশে গেছে। ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে ভবনের চারপাশ।#
ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয় রয়েছে। ইসরায়েল হামলার হুমকি দেওয়ায় শনিবারের হামলার এক ঘণ্টা আগেই ভবনটির বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আলজাজিরার প্রতিনিধি সাফওয়াত আল-কাহলআউট বলেছে, ‘দুই সেকেন্ডের মধ্যে, সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেল’।
সূত্র: আলজাজিরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.