বর্ণবাদ ও ইসলামভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন তুরস্কের এক নাগরিক। যিনি বসবাস করেন জার্মানিতে। ২০২০ সালে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে তার লক্ষ্য হলো— বর্ণবাদ ও ইসলামভীতির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো।
খবর ডেইলি সাবাহর। রেচাই কারাকা পাক নামে তুরস্কের এ নাগরিক সাইকেল চালিয়ে একটি বার্তা ছড়িয়ে দিতে চান।বার্তাটি হলো— মুসলিম ও তুর্কিদের বিরুদ্ধে ইউরোপে বর্ণবাদী এবং ইসলাম সম্পর্কে যেসব ভীতিকর প্রতিবেদন প্রকাশ করা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন।
৪৭ বছর বয়সি তুর্কি এ ইঞ্জিনিয়ার গত বছরের আগস্টে যাত্রা শুরুর ছয় সপ্তাহ পর তুরস্কে আসেন। এরপর তুরস্কের বিভিন্ন প্রদেশ ঘুরে ইস্তান্বুলে পৌঁছান ২৯ অক্টোবর। কথা বলেন তুর্কি গণমাধ্যম আনাদোলুর সঙ্গে।রেচাই বলেন, ইউরোপে মুসলিম ও তুর্কিদের বিরুদ্ধে গণমাধ্যমে ব্যাপক অপপ্রচার চালানো হয়।
এ পরিস্থিতি বর্ণবাদের জন্য পথ উন্মুক্ত করে দেয়। আমি সচেতনতা বাড়াতে আমার সাইকেলে করে ইউরোপ থেকে তুরস্কে যাত্রা শুরু করেছি। আমি ইউরোপের বহু দেশে ঘুরেছি এবং মানুষকে বলেছি, মুসলিমদের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তার সবটুকুই মিথ্যা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.