
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর প্রতিশোধ নেয়ার হুমকি উপেক্ষা করে জেরুজালেমের ওল্ড সিটির মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে পূর্বঘোষিত পতাকা মিছিল করেছে হাজার হাজার ইসরাইলি জাতীয়তাবাদী।
রোববার (২৯ মে) এ মিছিলে তারা ‘আরবদের জন্য মৃত্যু’ স্লোগান দেয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ পতাকা মিছিলের জেরে সেখানে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়।
ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি পুলিশ ও কট্টর ইহুদিদের নতুন করে বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা করছেন অনেকেই। পুলিশ জানিয়েছে, পতাকা মিছিলের আগে রেকর্ড দুই হাজার ৬০০ ইহুদি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছিল।
সেটি বন্ধ করতে ফিলিস্তিনিরা পাথর নিক্ষেপ করে ও আতশবাজি ফেলে। পরে পুলিশ স্টান গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.