প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২১, ১০:৩৭ এ.এম
ঈদের কেনাকাটার সময় আত্মঘাতী হামলায় প্রাণ গেল ৩৫ জনের

ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৬০ জন। রয়টার্স সূত্রে এতথ্য জানা যায়।
সোমবার (১৯ জুলাই) ঈদের কেনাকাটার সময় চালানো হয় এ হামলা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলার ঘটনা। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।
এবছর এপ্রিলে বাগদাদে আরও একটি বোমা হামলায় নিহত হন ৪ জন ও ২০ জন আহত হন । এছাড়া জানুয়ারিতে আরও দুটি আত্মঘাতী হামলায় প্রাণহানি ঘটেছিল ৩২ জনের। এসব হামলার দায় স্বীকারও করে আইএস।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.