ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কঠিন রাত পার করছে কিয়েভবাসী। রাত নামার আগেই শহরটির বিভিন্ন সড়ক ফাঁকা হয়ে আসতে থাকে। ইউক্রেনের সৈন্যরা একের পর এক গাড়িতে তল্লাশি চালাতে থাকে। গুরুত্বপূর্ণ স্থানে কৌশল বিবেচনায় তারা অবস্থান নেয়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, কিয়েভে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের উত্তরে বিদ্যুৎ স্টেশনেও হামলার ঘটনা ঘটেছে। জরুরি সেবাদানকারী সংস্থার লোকেরা ঘটনাস্থলে গেছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে কিয়েভের জন্য হুমকি। রাতটা আমাদের জন্য খুব কঠিন হবে।
কিভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ট্যাঙ্কে আগুন ও ভবন আঘাত হানতে দেখা গেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভের রাস্তা থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তার পাশে ছিলেন প্রধান উপদেষ্টা এবং তার প্রধানমন্ত্রী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিওতে তিনি বলেছেন, আমরা সবাই এখানে আছি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের স্বাধীনতা ও রাষ্ট্রকে রক্ষা করছি। আমরা তা অব্যাহত রাখবো।
সূত্র: বিবিসি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.