করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে ইসরাইলে। দুই ব্যক্তির শরীরে নতুন এই ধরনের উপস্থিতি পাওয়া গেছে। গতকাল বুধবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে নতুন এই ধরনটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে দেশটি। ইসরাইলের বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছানো দুই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলে তাদের দেহে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়। করোনার সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন ধরনটি গঠিত।
ইসরাইলের করোনা মহামারি মোকাবেলা বিষয়ক প্রধান সালমার জারকা বলেন, এই মুহূর্তে ভাইরাসটির কারণে খুব খারাপ অবস্থার সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি না।
ইসরাইলের ৪০ লাখ মানুষ এরই মধ্যে তিন ডোজ টিকা পেয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ লাখ। দেশটিতে করোনায় আট হাজার ২৪৪ জন মারা গেছে ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.