করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় রোববার (১৩ মার্চ) বিষয়টি টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, কয়েক দিন ধরে আমার খুসখুসে কাশি হচ্ছিল। পরে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনও সুস্থবোধ করছি।
ওবামা টুইটে আরও জানান, তার স্ত্রী সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফল নেগেটিভ এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.