আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দুটি সোমবার আফগানিস্তানে থাকা নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে। কাবুলের বিভিন্ন হোটেলে আমেরিকান ও ব্রিটিশ নাগরিকদের যেতে নিষেধ করা হয়েছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, সেরেনা হোটেলের কাছে বা সেরেনা হোটেলে যেসব আমেরিকার নাগরিক রয়েছেন,
তাদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। ‘নিরাপত্তার কারণে’ এই ঘোষণা বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ব্রিটিশ নাগরকিদের আফগানিস্তানে আসতে বারণ করেছে। সেই সঙ্গে বলা হয়েছে, ‘নিরাপত্তার ঝুঁকি বাড়ছে।
ব্রিটিশ নাগরকিদের উপদেশ দেওয়া হচ্ছে— তারা যেন কোনো হোটেলে না থাকেন। বিশেষ করে কাবুলে, সেরেনার মতো অভিজাত হোটেলে।’ তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে হয়েছে, একের পর এক জঙ্গি হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। তার জেরেই আমেরিকা ও ব্রিটেনের এই সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.