
মিশরের রাজধানী কায়রোতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত নয়জন মারা গেছে। কায়রো নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
আরব নিউজ জানায়, স্থানীয় সময় সোমবার মধ্য কায়রোর উত্তরে হাদায়েক আল-কোব্বার মাকাউই এলাকায় এই ঘটনা ঘটেছে।
কায়রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিল্ডিংয়ের প্রথম তলায় অনুমতি ছাড়াই অবৈধভাবে সম্প্রসারণের কাজ করা হচ্ছিল। এতে ভেতরের একটি দেয়াল ভেঙে ফেলার কারণেই সম্পূর্ণ ভবনটি ধসে পড়ে।
কায়রোর গভর্নর খালেদ আবদেল আল বলেছেন, ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশেপাশের ভবনগুলো খালি করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং ধ্বংসস্তুপ না সরানো পর্যন্ত সতর্কতার অংশ হিসেবে সেখানকার গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে ৬০ হাজার মিশরীয় পাউন্ড (২ লক্ষ ১০ হাজার টাকা) এবং আহতদের জন্য জরুরি সহায়তা প্রদানের অনুমোদন দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.