
কারাগারের মধ্যেই স্বামী বা স্ত্রীর সাথে সময় কাটাতে পারবেন বন্দিরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে ভারতের পাঞ্জাবের জেলে চালু হয়েছে এই নতুন নিয়ম।
দেশটি এটিই প্রথম কোনো রাজ্য, যেখান এই নিয়ম চালু করল কারা কর্তৃপক্ষ। কারা বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে গোবিন্দওয়াল সাহিব সেন্ট্রাল জেল, নাভার নতুন জেলা জেল, ভাটিণ্ডার মহিলা জেলে এই সুযোগ চালু করা হচ্ছে।
তবে ভয়ঙ্কর অপরাধী, গ্যাংস্টার, জীবনের ঝুঁকি রয়েছে এমন বন্দি, যৌন হেনস্থায় জড়িতদের সুযোগটি দেয়া হবে না। কারা কর্তৃপক্ষ বলে, স্বামী বা স্ত্রীর সাথে সময় কাটাতে চাইলে জেলে থাকাকালীন বন্দিকে ভালো আচরণ করতে হবে।
তবেই সংশোধনাগারের নির্দিষ্ট একটি ঘরে দুই ঘণ্টার জন্য সাক্ষাতের ব্যবস্থা করে দেয়া হবে। জানা গেছে, ওই ঘরের সাথে থাকবে শৌচালয়ও। তিন মাসে এক বারই মিলবে এই সাক্ষাতের সুযোগ।
তবে বন্দির সাথে দেখা করতে এলে অবশ্যই স্বামী বা স্ত্রীর বিয়ের প্রমাণপত্র দেখাতে হবে। পাশাপাশি, করোনা, এইচআইভি বা কোনো সংক্রামক রোগ নেই, এমন মেডিক্যাল সনদও দেখাতে হবে।
সূত্র : এনডিটিভি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.