ইউক্রেনের রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী বলে দাবি করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, রাজধানী কিয়েভে আক্রমণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে রুশ বাহিনী। এরই মধ্যে কিয়েভের প্রতিবেশি শহর ইরপিনের দিকে অগ্রসর হচ্ছে ট্যাঙ্ক এবং মোটরচালিত পদাতিক ইউনিটগুলো।
অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি এবং দক্ষিণের মাইকোলাইভ ঘেরাও-এ আরও শক্তি প্রয়োগ করেছে রাশিয়ার সামরিক বাহিনী।
কয়েকদিন ধরে ওই এলাকাগুলোতে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.