
বিয়ের পর কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলেন নববধূ। তাই আর স্ত্রীর সঙ্গে থাকবেন না স্বামী। শুধু তাই নয়, গ্রামে পঞ্চায়েত ডেকে বিচার চান শ্বশুরবাড়ির লোকজন।
পঞ্চায়েতের বিচারে শাস্তি হিসেবে ওই মেয়ের পরিবারকে গুনতে হয়েছে ১০ লাখ টাকা জরিমানা।
গত ১১ মে ভিলওয়ারা শহরের বাসিন্দা ২৪ বছর বয়সি ওই মেয়েটির বিয়ে হয়েছিল। বিয়ের পর রাজস্থানের বিশেষ একটি সম্প্রদায়ের ‘কুকড়ি’ রীতি মেনে তার কুমারীত্ব পরীক্ষা করা হয়েছিল।
সেই পরীক্ষায় নেগেটিভ ফল আসে ওই নববধূর। আর তা নিয়েই বাঁধে যত বিপত্তি। এ ঘটনায় ছেলের পরিবার স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ করেন।
পঞ্চায়েতের বিচারে মেয়েটি এবং তার পরিবারকে ১০ লাখ টাকার জরিমানা করা হয়। এবিষয় ওই নববধূর স্বামী, শ্বশুরসহ পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মেয়ের পরিবার।
পুলিশ এ বিষয় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন থানার ইনচার্জ আইয়ুব খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.