পাকিস্তান ১৯তম সার্ক সম্মেলন আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সোমবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, ভারতীয় নেতারা যদি ইসলামাবাদ সফরে আগ্রহী না হন তাহলে ভার্চুয়ালি তারা এই সম্মেলনে যোগ দিতে পারেন।
২০২১ সালে পররাষ্ট্র মন্ত্রনালয় যেসব সফলতা অর্জন করেছে তা জানাতে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে সার্ক অকার্যকরী হয়ে ওঠার জন্য ভারতকে দায়ী করেন তিনি। বলেন, ভারত তার একগুয়েমির কারণে ইসলামাবাদে আয়োজিত সম্মেলনে যোগ দিচ্ছে না।
আমি আবারো ১৯তম সার্ক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভারত ইসলামাবাদে আসার জন্য প্রস্তুত না থাকে, তাহলে তারা ভার্চুয়ালি যোগ দিতে পারে। তবে ভারতের উচিত না অন্য কাউকে যোগদানে বাধা দেয়া। দ্য হিন্দুর এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালের পর থেকে সার্ক খুব বেশি কার্যকরী নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.