ইউক্রেন-রাশিয়ার মধ্যে ব্যাপক যুদ্ধ উত্তেজনা চলছে। যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। এমতাবস্থায় ইউক্রেনে প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন সম্প্রতি জানান, পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছেন দেড় হাজার বাংলাদেশি এবং ইস্টার্ন ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, স্টুডেন্টও আছেন।
বিবিসি বাংলার খবরে এ তথ্য জানা যায়। রাষ্ট্রদূত বলেন, যুদ্ধাবস্থার কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন এবং ছাড়ছেনও। ইউক্রেনে বসবাসরত প্রায় ৫০০ বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেওয়া যাবে, তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, পোল্যান্ড ইউক্রেনের সঙ্গে তাদের সীমান্ত খুলে দিয়েছে। ইউক্রেনে থাকা তৃতীয় দেশের নাগরিকরা সেদেশ ছাড়তে চাইলে, পোল্যান্ড ১৫ দিনের জন্য তাদের ট্রানজিটে থাকার অনুমতি দেবে। এদিকে গত সোমবার ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সংকট আরও চরম আকার ধারণ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.