যদি উত্তর কোরিয়া পুনরায় পরমাণু বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে তবে কোরিয়া উপদ্বীপ সংকটে নিমজ্জিত হতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সিউলে বেশ কয়েকটি গণমাধ্যমকে দেওয়া লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। জানুয়ারিতে রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটির নেতা কিম জং উন ইঙ্গিত দিয়েছেন, তিনি নতুন পরমাণু বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) পরীক্ষার আদেশ দিতে পারেন।
লিখিত বক্তব্যে মুন বলেন, যদি কিম জং উনের স্ব-আরোপিত স্থগিতাদেশ লঙ্ঘন করে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় তবে তা সঙ্গে সঙ্গে কোরীয় উপদ্বীপকে পাঁচ বছরের আগের অবস্থায় নিয়ে যাবে।
সে সময় এ উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল। এমন পরিস্থিতি থেকে এ উপদ্বীপকে রক্ষার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের অবশ্যই সংলাপ এবং কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.