
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে সব আরোহীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমান বন্দরে অবতরণের সময় প্লেন দু’টির মধ্যে সংঘর্ষ হয়।
ক্যালিফোর্নিয়ার ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সময় বিকাল ৩টার দিকে দু'টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল।
সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। খবর এপির। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুটি বিমানে মোট তিনজন আরোহী ছিলেন।
দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান। ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের ঘটনা।
বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি। এফএএ ও জাতীয় পরিবহনবিষয়ক নিরাপত্তা বোর্ড ঘটনাটির তদন্ত করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.